আমরা আপনাকে সুন্দর, অ্যাক্সেসযোগ্য, দ্রুত এবং সুরক্ষিত ওয়েবসাইট তৈরি করতে সাহায্য করতে চাই যা ক্রস-ব্রাউজার এবং আপনার সমস্ত ব্যবহারকারীর জন্য কাজ করে। এই সাইটটি হল আমাদের কন্টেন্টের হোম যা আপনাকে সেই যাত্রায় সাহায্য করবে, Chrome টিমের মেম্বার এবং এক্সটার্নাল বিশেষজ্ঞদের দ্বারা লেখা।

এই সাইটে

আমাদের কন্টেন্টের আর্কাইভ এক্সপ্লোর করুন, যেখানে ওয়েব ডেভেলপমেন্ট স্ট্যাক জুড়ে বিভিন্ন বিষয় কভার করা হয়েছে। আমাদের ব্লগ থেকে লেটেস্ট খবর ও কন্টেন্ট খুঁজুন, লেটেস্ট নিবন্ধ দেখুন এবং এক্সপ্লোর পৃষ্ঠায় গ্রুপ অনুযায়ী কন্টেন্ট খুঁজুন।

ওয়েব ডেভেলপমেন্টের মূল বিষয়গুলির উপর সম্পূর্ণ কোর্সের জন্য, শিখুন বিকল্পটি দেখুন। ইন্ডাস্ট্রি বিশেষজ্ঞদের দ্বারা তৈরি করা এই কোর্সগুলি আপনাকে কোনও একটি বিষয়ে সঠিক জ্ঞান প্রদান করে। এগুলি এমনভাবে সাজানো হয়েছে যাতে আপনি নিজের আগ্রহ অনুযায়ী এক বা দুটি মডিউলও দেখতে পারেন।

UI বা পারফর্ম্যান্সের উপর কাজ করার জন্য আপনাকে একটি কেস তৈরি করতে সাহায্য করার জন্য, আমাদের কাছে কেস স্টাডি আছে। অন্যান্য কোম্পানি কীভাবে Core Web Vitals-এর মতো মেট্রিক ব্যবহার করে আসল ফলাফল দেখেছে তা জানুন। আর, একদিনে যদি আপনি যথেষ্ট পড়ে থাকেন, তাহলে আমাদের কাছে পডকাস্ট ও শো-এর একটি দুর্দান্ত আর্কাইভও রয়েছে।

আমরা বিশ্বাস করি যে একাধিক ব্রাউজার ইঞ্জিন সহ একটি ওয়েব গুরুত্বপূর্ণ এবং আপনার ভিজিটররা যে ব্রাউজারই ব্যবহার করুক না কেন ওয়েব সাইট এবং অ্যাপ্লিকেশনগুলি ভালভাবে কাজ করা উচিত। আমরা জানি যে আপনিও এই বিষয়ে যত্নশীল, তাই এই সাইটের কন্টেন্টে ক্রস-ব্রাউজার স্ট্যাটাস স্পষ্টভাবে ব্যাখ্যা করা উচিত। আপনি দেখতে পাবেন যে অনেক নিবন্ধে একটি কম্পোনেন্ট রয়েছে যা ব্রাউজার সাপোর্ট দেখায়—ডেটা MDN-এ আমাদের বন্ধুদের কাছ থেকে আসে, ব্রাউজার কম্প্যাট ডেটা প্রোজেক্টের মাধ্যমে যা MDN পৃষ্ঠায় ডেটা প্রদান করে।

কোনও সমস্যা দেখতে পেয়েছেন? পৃষ্ঠা এবং কী ভুল হয়েছে সেই সম্পর্কে তথ্য সহ সমস্যা জানান এবং আমরা তা দেখব।

টিম

এই সাইটটি Chrome DevRel টিম আপনার জন্য নিয়ে এসেছে, যার নেতৃত্বে আছেন:
DevRel লিড
DevRel Experiences Lead
DevRel প্ল্যাটফর্ম লিড
DevRel কন্টেন্ট লিড
আমরা আশা করি যে web.dev আপনাকে আজ খুব ভাল কোয়ালিটির ওয়েব অভিজ্ঞতা তৈরি করতে সাহায্য করবে। এছাড়াও, Chrome টিম আগামী দিনে ওয়েবকে আরও উন্নত করার জন্য কাজ করছে। আমরা কী করছি সেই সম্পর্কে আরও জানতে এবং আমরা যেসব ফিচার ডেভেলপ করছি ও কন্ট্রিবিউট করছি সেই সম্পর্কে মতামত দিতে চাইলে, ডেভেলপারদের জন্য Chrome চেক করে দেখুন।